ভুল চিকিত্সার কথা স্বীকার করে ভুক্তভোগী রোগীকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে ভেড়ামারা আল-নূর ক্লিনিক। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের মধ্যস্থতায় তার অফিসে ক্লিনিক মালিক ক্ষতিপূরণ বাবদ এ টাকা দেন। এ সময় তিনি ভুক্তভোগী রোগী বিশাল ইসলামের ভাইয়ের হাতে ক্ষতিপূরণ বাবদ এ টাকা তুলে দেন।
জানা যায়, আল নূর ক্লিনিকের ডা. টি এ কামালীর ভুল চিকিত্সার শিকার হন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ১২ মাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে বিশাল ইসলাম (১১)। পরে রাজশাহী থেকে পুনরায় চিকিত্সা নিয়ে সুস্থ হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, ভুল চিকিত্সার দায় ক্লিনিকগুলোকে নিতেই হবে।
