এই সময়ের ছড়া

কোন প্যাঁচে আর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

যখন ঘুমান

জমিয়ে ঘুমান

ঘোর-বেঘোরে

                ইনিও

স্বপ্নে দেখেন

টাকাই টাকা

স্বপ্নটাই যে

স্বপ্ন মাখা

এটাও না হয়

               কিনিও

 

কাল কাটে তার

হা-হুতাশে

স্বপ্নে ভাসেন

সু-বাতাসে

স্বপ্নলোকের

স্বপ্ন নিয়ে

স্বপ্ন-ঋণে

            ঋণীও

 

কোন প্যাঁচে আর

যায় পাওয়া ঋণ

বেড়ান খুঁজে

             তিনিও!

অলংকরণ :অবিনাশ আচার্য