দিল্লি শহরে কত কাক আছে? বীরবলের কাছে বাদশার তাত্ক্ষণিক প্রশ্ন।
বীরবল সঙ্গে সঙ্গে বললেন, জাঁহাপনা, বর্তমানে ন লক্ষ ন হাজার ন শ নিরানব্বইটা কাক আছে। আপনি নিজে গুনে দেখতে পারেন, যদি আপনার সন্দেহ হয়। যদি দেখেন—এই সংখ্যা থেকে কিছু কম কাক আছে, তাহলে বুঝবেন দিল্লির চারপাশে বন্ধুদের বাড়ি তারা বেড়াতে গেছে। আর যদি দেখেন ঐ সংখ্যা থেকে বেশি কাক আছে, তাহলে জেনে রাখবেন—তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনেরা মফস্সল এলাকা থেকে তাদের দেখতে এসেছে!
