পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার বিভাগীয় বন দপ্তরের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) নেতা ও ব্যবসায়ীরা। তারা বলেন, সুন্দরবনে পর্যটন বন্ধ থাকায়আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। নেতারা বলেন, দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
