প্রকৌশলী নজরুল ইসলাম
আজ ১৮ সেপ্টেম্বর শহিদ প্রকৌশলী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালে তার নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে একসঙ্গে পাঁচটি পাওয়ার স্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়। ২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুত্ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২০৪/এ তেজগাঁও শিল্প এলাকায় মরহুমের স্ত্রী অধ্যাপিকা হাজেরা নজরুল কোরআনখানি, কাঙালি ভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
