ধামরাইয়ে হুইলচেয়ার, সাদাছড়ি ও স্কুলব্যাগ বিতরণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

প্রতিবন্ধীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে এলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। গতকাল ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ঐ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে ৬০০ স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এসব কথা বলেন। এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। একই দিনে তিনি টোপেবাড়ি এলাকায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ছানিয়া আক্তার, ইউএনও মো. সামিউল হক, এসি (ল্যান্ড) অন্তরা হালদার প্রমুখ।