আড়াইহাজারে ২ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

আড়াইহাজারে একটি ডাইং কারখানাসহ তিন গ্রামের ২ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান চালানো হয়। তিতাস গ্যাসের সহযোগিতায় অভিযানে নেতৃত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। অভিযানে সহযোগিতা করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও আড়াইহাজার থানা পুলিশ। এ সময় সাতগ্রাম ইউনিয়নের রাঘবদী গ্রামের হাজি ইউনুছ আলীর মালিকানাধীন রাফি ডাইং কারখানার গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। পরে রাঘবদী, পাঁচরুখী ও ছনপাড়া গ্রামে আরো ২ হাজার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।