রাজধানীতে চোরাই মোবাইল ফোনসেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম মঙ্গলবার রাতে লালবাগের নবাবগঞ্জ পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন মডেলের ৫৫টি মোবাইল ফোনসেট। গ্রেফতারকৃতরা হলো, জুয়েল, মাসুদ, দুলাল, জিজাল মোল্লা ওরফে বিপ্লব হোসেন, হাসান, সেলিম, শাহজাহান মিয়া ও খোকন। ডিবি জানায়, গ্রেফতারকৃতরা চোরাই মোবাইল ফোনসেট দিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাত এবং নিরীহ লোকদের কাছে বিক্রি করে তাদের অপরাধী হিসেবে উপস্থাপন করত। এ ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে।
