বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় ভারতীয় হাইকমিশনার এবং এফবিসিসিআই সভাপতি করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন