চট্টগ্রামের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার। বর্তমানে তিনি তার বাংলোতে কোয়ারেন্টাইনে  আছেন। তার শরীরে সামান্য জ্বর ও কাশির উপসর্গ থাকায় তাকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে।

গত বুধবার রাতে জেলা প্রশাসকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে গত রবিবার জেলা প্রশাসকের স্ত্রী ফারহানা নাহার করোনা আক্রান্ত হন।