দৈনিক ইত্তেফাকে গত ১৬ সেপ্টেম্বর ‘পিরোজপুর পৌর যুবলীগ নেতা কর্তৃক কাউখালী নারী ইউএনওকে শারীরিক ক্ষতি করাসহ ভয়ভীতি প্রদর্শন’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ। প্রতিবাদলিপিতে তিনি বলেন, স্থানীয় কিছু যুবককে নিয়ে আমি ইউএনও-এর অফিস কক্ষে হট্টগোল সৃষ্টি করি, অথচ ওখানে আমি একাই যাই। তবে সত্য স্বীকার করে বলতে হয়, আমার উক্ত মন্তব্যটি একটু উচ্চৈঃস্বরে হয়ে যায়। তবে তিনি প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেন।
