গলাচিপা (পটুয়াখালী) :উপজেলায় বর্ষা মৌসুমে তরমুজ চাষ করে সফল হয়েছেন এক চাষি। বাম্পার ফলনে খরচের বিশ গুণ লাভের স্বপ্ন দেখছেন চাষি জাহাঙ্গীর ফরাজী। উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামে মাত্র ২০ শতক জমিতে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সঠিক পরিচর্যার মাধ্যমে তরমুজের বাম্পার ফলন ফলাতে সক্ষম হন —ইত্তেফাক