সাংবাদিক জামাল খাশোগির হত্যাকা্ল এবং ইয়েমেনে যুদ্ধ পরিচালনা করায় সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। ইইউভুক্ত সকল দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে খাশোগি হত্যাকা্লের পর জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। সৌদি আরবের সঙ্গে যুক্ত যেসব দেশ ইয়েমেনের যুদ্ধে জড়িত তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ পার্লামেন্ট। -আলজাজিরা
