ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী, তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। গতকাল বৃহস্পতিবার এই মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রফিকুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এই সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষের মোট ৪৩ জনের মধ্যে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত।
গত ২০ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয়। ঐ দিনই সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করা হয়। এরপর বাদী কামাল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
