পেঁয়াজ রপ্তানি বন্ধ

আগে না জানানোয় বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ ভারতের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে আগাম কোনো তথ্য না দিয়ে হঠাত্ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে দিল্লিকে বাংলাদেশের পাঠানো চিঠির কোনো জবাব এসেছে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুনেছি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত। কারণ তারাও জানত না হঠাত্ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা ছিল, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানাবে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি জানত না।

প্রসঙ্গত, গত বছরের মতো এবারও হঠাত্ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।