বগুড়ায় চালু হচ্ছে ‘মধুবন সিনেপ্লেক্স’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২২

বিনোদন রিপোর্ট

 

দেশীয় চলচ্চিত্রের এই কান্তিকালে একের পর এক হল বন্ধের খবরে হতাশা ব্যক্ত করেন সব চলচ্চিত্রপ্রেমীরাই। তবে দু-একটি ভালো ঘটনা সামনে এলে ‘চলচ্চিত্রের সুদিন’ আসছে—এমন আশায় বুক বাঁধেন সকলেই। কিন্তু দিনশেষে পরিবর্তন বলতে কিছুই হয় না।

তবে এবার আরো একটি সুখবর এলো, যা নতুন করে আশা জাগিয়েছে। তীব্র সঙ্কটের এই সময়ে চলচ্চিত্রে যোগ হতে যাচ্ছে একটি সিনেপ্লেক্স। জেলা শহর বগুড়ায় চালু হচ্ছে ‘মধুবন সিনেপ্লেক্স’। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সিনেপ্লেক্সটির ছবি শেয়ার দিয়েছেন। সিনেপ্লেক্সটি সম্পর্কে নানা তথ্যও শেয়ার করেছেন। এতে প্রকাশ পাচ্ছে সিনেপ্লেক্সটি নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা। চলচ্চিত্রের এই সঙ্কটে সিনেপ্লেক্সটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন তারা। রাজধানী ঢাকার বাইরে এমন একটি সিনেপ্লেক্স চালু শুধু চলচ্চিত্র নয়, বগুড়াবাসীর জন্যও অনেক বড় একটি আনন্দের বিষয়।