আবারো সংখ্যালঘু এক হিন্দু মেয়েকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার ঘটনা ঘটেছে পাকিস্তানে। এবার এই ঘটনার শিকার হয়েছেন ১৪ বছর বয়সী এক কিশোরী।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভুক্তভোগী ওই কিশোরী মেয়েটির নাম পার্সা কুমারী। তাকে অপহরণ করে বয়স নকল করে সনদ দেখিয়ে বিয়ে করে এক মুসলিম ব্যক্তি।
জানা যায়, সিন্ধু প্রদেশের খাইপুর জেলার মরি অঞ্চলে থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবার ইতোমধ্যে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।
তবে খবরে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
পরবর্তীতে জানা যায়, সংখ্যালঘু ওই হিন্দু মেয়েটিকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। এরপর আব্দুল সবুর নামে এক মুসলিম ব্যক্তি বিয়ে করেন।
এনিয়ে ভয়েস অব পাকিস্তান মাইনরিটি এক টুইট বার্তায় জানিয়েছে, সিন্ধুর মরি অঞ্চল থেকে ১৪ বছর বয়সী এক সংখ্যালঘু হিন্দু মেয়েকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে তাকে মুসলিম বানানো হয় এবং তার অপহরণকারীর সঙ্গে ১০ সেপ্টেম্বর বিয়ে হয়।
A minor 14 yr old #Hindu girl, Parsha Kumari from Mori, Sindh has been abducted, converted to Islam and married off to her abductor on 10th Sept.#Pakistan minorities have lost one more daughter. #StopConvertingMinorities pic.twitter.com/pXmxMFUm6B
— Voice of Pakistan Minority (@voice_minority) September 14, 2020
ইত্তেফাক/এসআর
