অর্থনীতি
শেখ আবু সাঈদ আবদুল্লাহ
প্রভাষক
কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়,কুমিল্লা
শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অর্থনীতি (প্রথম পত্র) দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে আলোচনা করা হলো।
অর্থ ব্যয় করার ইচ্ছা: দ্রব্যের প্রয়োজন তথা ক্রয়ক্ষমতা থাকা সত্ত্বেও অর্থ ব্যয় করার ইচ্ছা ব্যতীত কোনো প্রকার চাহিদাকে অর্থনীতিতে চাহিদা বলা যাবে না। কারণ, অর্থ ব্যয় করার ইচ্ছা না থাকলে কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা/অভাব পূরণ করা সম্ভব নয়। সুতরাং অর্থ ব্যয় করার ইচ্ছা চাহিদার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
উদাহরণস্বরূপ বলা যায়- এক ভিক্ষুকের একটি গাড়ি ক্রয়ের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু ভিক্ষুকের সেই পরিমাণ অর্থ ব্যয়ের সামর্থ্য নেই। যার ফলে অর্থনতিতে এরূপ আকাঙ্ক্ষা চাহিদা বলে বিবেচিত হবে না।
আবার, একজন ব্যক্তির একটি গাড়ি ক্রয়ের আকাঙ্ক্ষা এবং সেই পরিমাণ অর্থ ব্যয়ের সামর্থ্যও রয়েছে। কিন্তু সেই ব্যক্তির অর্থ ব্যয় করার ইচ্ছা বা মানসিকতা নেই। এক্ষেত্রে আকাঙ্ক্ষা এবং ক্রয় ক্ষমতা থাকা সত্ত্বেও অর্থ ব্যয়ের ইচ্ছা নেই বিধায় অর্থনীতিতে এটি চাহিদা বলে বিবেচিত নয়।
সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা,অর্থ ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটি বৈশিষ্ট্যই গুরুত্বপূর্ণ।
