মো.নাজমুল হাসান শিকদার শাহারিয়ার
চট্টগ্রাম কলেজ
তথ্যও যোগাযোগপ্রযুক্তি: আমার শিক্ষায় ইন্টারনেট
১। ডিজিটাল কনটেন্ট কী?
উত্তর: কোন কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তা হলে সেটিই ডিজিটাল কনটেন্ট।
২। ডিজিটাল কনটেন্ট-এর প্রকারভেদ লিখ।
উত্তর: ডিজিটাল কনটেন্ট প্রধানত চার প্রকার। সেগুলো হলো:
ক. টেক্সট বা লিখিত কনটেন্ট
খ.ছবিড়-[;.
গ. শব্দ বা অডিও
ঘ. ভিডিও এনিমেশন
৩। লিখিত কনটেন্ট কী?
উত্তর: সবধরনের লিখিত তথ্যই লিখিত কনটেন্ট। যেমন: নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকাও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি।
৪। ই-বুক এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ই-বুক এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক বুক।
৫। ই-বুক কী?
উত্তর: ই-বুক হল মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
৬। ই-বুকে শব্দ এবং এনিমেশন জুড়ে দেওয়া যায় কি না?
উত্তর: হ্যাঁ। ই-বুকে শব্দও এনিমেশন জুড়ে দেয়া যায় তবে, অনেক ই-বুক কেবল সাধারণ বই আকারে প্রকাশ করা হয়।
৭। কোন কোন মাধ্যমে ই-বুক ব্যবহার করে পড়া যায়?
উত্তর: ই-বুক কম্পিউটার, স্মার্টফোন এবং বিশেষ ধরনের রিডার ব্যবহার করে পড়াযায়।
৮। সবচেয়ে জনপ্রিয় রিডারের নাম লিখ।
উত্তর: প্রচলিত রিডারের মধ্যে amazon.com এর Kindle সবচেয়ে জনপ্রিয়।
৯। ই-বুক ব্যবহারের সুবিধাগুলো লিখ।
উত্তর: ই-বুক ব্যবহারের সুবিধাগুলো নিচে দেওয়া হল:
ক. ই-বুক ডাউনলোড এর মাধ্যমে তাত্ক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
* ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই কম্পিউটারে ডিভাইসে ই-বুক সহজে সংরক্ষণ করা যায়।
*ই-বুক সহজে স্থানান্তরযোগ্য।
*ই-বুকে তথ্য অনুসন্ধান সহজতর।
*ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই।
*ই-বুক সহজ বিতরণ এবং বিক্রয়যোগ্য।
*মূদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব ফলে আর্থিক সাশ্রয় হয়।
১০। ল্যাপটপ এবং স্মার্টফোন-এর মাঝামাঝি একটি সম্ভাবনা আছে সেটি কি?
উত্তর: ট্যাবলেট
১১। কোনটি ছাড়া ল্যাপটপ,স্মার্টফোন অথবা ট্যাবলেট থাকা সত্ত্বেও আমরা পুরোপুরি সুবিধা ভোগ করতে পারি না?
উত্তর: ইন্টারনেট সংযোগ।
পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ প্রধান কাজ। এতে করে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এতে জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। এ কাজে মো.নাজমুলকে সহায়তা করেছেন কান্তা মন্ডল শিক্ষার্থী-উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।
