ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলো। আশা করি তা অনুশীলন করবে।
উদ্দীপক : ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানি হলো Big Bangla Industries Ltd. উক্ত কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান Big Bangla Agro Ltd. Big Bangla Spices Ltd. এবং Bio-Shop. সহযোগী প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করাই মূল প্রতিষ্ঠানের কাজ।
ক) কৃত্রিম ব্যাক্তিসত্তা কী?
খ) চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে সংগঠনের ভিত্তিতে Big Bangla Industries Ltd কোন ধরনের কোম্পানি? আলোচনা কর।
উদ্দীকের ক নং প্রশ্নের উত্তর:- কৃত্রিম ব্যাক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছুর ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর:— কোম্পানির শেয়ার মালিকের মৃত্যু,দেউলিয়াত্ব বা অন্য কোনো কারণে সহজে এর অস্তিত্ব বিপন্ন না হওয়াকে চিরন্তন অস্তিত্ব বলে।
কোম্পানি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান হিসাবে এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। আর এর ফলে এর বিলুপ্তি সাধারণত আইনের মাধ্যমে সম্পন্ন হয়। তাই ইচ্ছা করলে এই কোম্পানি সহজে বিলুপ্ত করা যায় না। তাই এটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তাই এই কোম্পানিকে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি বলা হয়।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:— উপরের উদ্দীপকে Big Bangla Industries Ltd.সংগঠনের ভিত্তিতে নিবন্ধিত কোম্পানি।
যে কোম্পানি দেশে বহাল কোম্পানি আইন অনুযায়ী গঠিত,পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলা হয়।
উপরের উদ্দীপকে Big Bangla Industries Ltd ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত একটি কোম্পানি। এই ধরনের তালিকাভুক্ত কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলা হয়। কোম্পানি বলতে সাধারণত নিবন্ধিত কোম্পানিকে বোঝায়। উদ্দীপকে সংগঠনের ভিত্তিতে কোম্পানি বলতে বিধিবদ্ধ,নিবন্ধিত ও অনিবন্ধিত কোম্পানিকে বোঝায়। উপরের উদ্দীপকে আইন অনুযায়ী কোম্পানি গঠিত কোম্পানি বলতে নিবন্ধিত কোম্পানীর কথা বলা হয়েছে।
