অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮

এস.এম.সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

 Voice Change করার নিয়ম

 

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। আজ আমি তোমাদের সাথে Voice Change সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো Voice Change করার সময় Tense বা Verb conjugation নিয়ে সমস্যায় পড়। আজ আমি তোমাদের শেখাবো কীভাবে Tense বা Verb conjugation ছাড়া Voice Change করা যায়। তাহলে শুরু করা যাক।

Verb প্রকাশের বিশেষ রূপ বা প্রকাশ ভঙ্গিমাকেই Voice বলে। Voice দুই প্রকার।

(১) Active Voice ও

(২) Passive Voice।

(১) Active Voice : যে Sentence-এ Subject (কর্তা) নিজে সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করে তাকে Active Voice বলে। যেমন : I make a basket. 

(২) Passive Voce : যে Sentence-এ Subject (কর্তা) নিজে নিজে কাজ সম্পন্ন না করে Object এর দ্বারা কৃতকাজের ফল ভোগ করে, এরূপ বোঝালে Verb-এর Passive voice হয়। যেমন : A basket is made by me.

তবে বন্ধুরা, Voice Change করার জন্য তোমাদের Verb সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। Assertive sentence-এ verb সাধারণত Subject-এর পরে Verb থাকে তবে একটি Verb থাকলে সেটি মূল Verb কিন্তু Auxiliary verb-এর সাথে verb থাকলে শেষের টাকেই মূল verb ধরতে হবে। তোমরা নিশ্চয় জানো, Verb-এর ৫টি রূপ (Base form, Present form, Past form, Past participle form ও base + ing form)। তবে তোমরা সাধারণত ৩টি রূপ (Present form, Past form, Past participle form) সম্পর্কে বেশি পরিচিত।