ঘটাং ঘট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৯

এই সময়ের ছড়া 

কেশব জিপসী

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

কারখানাতে চাকরি যাদের,

এখন তাদের চাকরি নট।

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

দিচ্ছে রিলিফ চেয়ারম্যানে,

তাই তো তাহার চান্দি হট।

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

মজুতদারের গুদাম ঘরে,

জমছে রিলিফ বাড়ছে লট।

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

ফুঁসছে তারা নিঃস্ব যারা,

করছে রাগে কটরমট।

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

ঘিরলে বাড়ি ভয় পেয়ে যায়,

ফন্দিবাজে তুলল পট।

 

ঘটাং ঘট ঘটাং ঘট,

হিসাব ছাড়া কেউ যাবে না,

যতই কর চটরচট।

ঘটাং ঘট ঘটাং ঘট।