আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে সবুজ মিয়া নামে এক চালককে অজ্ঞান করে অটো অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নৈকাহন গ্রামে এই ঘটনা ঘটে। সবুজ মিয়া উপজেলার বাঞ্জারামপুরের শোভারামপুর গ্রামের জামান মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, চালক রাত ৮টার দিকে আড়াইহাজার বাজার থেকে দুই জন মহিলা নিয়ে উচিত্পুরার দিকে যাচ্ছিলেন। এই সময় নৈকাহন এলাকায় পৌঁছলে যাত্রীদের সহযোগিতায় ছিনতাইকারীরা চালককে নেশাজাতীয় জিনিস সেবন করিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয়। আহত চালককে বর্তমানে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।