টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে দিনে রাতে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোনসেট ছিনিয়ে নিচ্ছে একদল মাদকাশক্ত ছিনতাইকারী। টঙ্গী রেল জংশন থেকে মধুমিতা রেল গেট পর্যন্ত নিত্যদিনই ঘটছে এমন ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই আতঙ্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ট্রেন যাত্রীদের। চলন্ত ট্রেনের জানালার পাশ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনসেট ফিরে পাবার জন্য থানা পুলিশের কাছে অভিযোগ দিতে পারছে না ভুক্তভোগীরা। বিশেষ করে বিকাল ৫টায় টঙ্গী রেল জংশন এলাকায় ১০/১২ জনের একটি ছিনতাইকারী গ্রুপ রেল লাইনের দুই পাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করে। ট্রেন থামলে তারা জানালা দিয়ে হাত বাড়িয়ে ফোনসেট ছিনিয়ে নেয়। পাশে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখেন পুলিশ ও রেলের নিরাপত্তাকর্মীরা।
