ধামরাইয়ে নির্বাচনি প্রচারণা সমাবেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৯

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা কৃষকলীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন ঐ ইউনিয়নের মাদারপুরে গতকাল বিকালে কয়েক হাজার কর্মীসহ নির্বাচনি প্রচারণা সমাবেশ সম্পন্ন করেছেন। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি, প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। বক্তাদের দাবি আহাম্মদ চেয়ারম্যানের সময় প্রভূত উন্নয়ন হয়েছে। তাই তিনি দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় বালিয়ার চেয়ারম্যান হবেন বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন তারা।