আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে খাদিজা আক্তার উর্মি (১৬) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। খাদিজা ঐ গ্রামের মোমেন মিয়ার মেয়ে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের কাছে খবর আসে খাদিজা আক্তার উর্মির সঙ্গে একই ইউনিয়নের তিলচন্দ্রী গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুয়েল (২৫) এর সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বর-কনে ও তাদের অভিভাবকদের আটক ও ৫০ হাজার টাকা জরিমানা ও বিয়ে না হওয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশের এসআই রুপন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
