কাউখালীতে জেপি সভাপতি মাহাবুবের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী জাতীয় পার্টি-জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের রোগমুক্তি কামনা করে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, জেপি নেতা খান মো. বাচ্চু, বজলুর রহমান নান্নু, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু প্রমুখ।