শোক সংবাদ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

অ্যাডভোকেট শওকত আলী পাঠান

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শওকত আলী পাঠান (৬৮) গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। প্রথম জানাজা শুক্রবার বেলা ১১টায় নরসিংদী কোর্ট ভবনের ভেতরে ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। দলালপুর সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান নাজির (আরমান), সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহিন, নরসিংদী-৩ শিবপুর সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুনুর রশীদ খান, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।