করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

করোনা ভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি সেখানেই চিকিত্সাধীন রয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার জামাতা অ্যাডভোকেট শেখ রিয়াজুল হক ইত্তেফাককে বলেন, উনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন চিকিত্সকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন কী কারণে তার সমস্যাটা দেখা দিয়েছিল। এজন্য ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন। তবে সকালে যে অবস্থায় ছিলেন সেখান থেকে তার শারীরিক অবস্থার আর কোনো অবনতি হয়নি। পরিবারের সদস্যদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ এলে অ্যাটর্নি জেনারেলকে সিএমএইচে ভর্তি করা হয়।