আপনার রাশিফল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

মুহম্মদ আনিসুল হক

১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩০ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার:  রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে পারেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগে আশানুরূপ সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি লাভের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে।