বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে পুরুষের পাশাপাশি আমন খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নারীরা। শুক্রবার বিরামপুর-বেপারীটোলা রাস্তার পাশে ধানের জমিতে নিড়ানির কাজে নিয়োজিত নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরুষদের দৈনিক মজুরি ৫০০ টাকা হলেও তারা পান ৩০০ টাকা। তারা বাধ্য হয়েই এই মজুরিতে কাজ করছেন। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, এবার ধানের ভালো দাম পাওয়ায় কৃষকরা অন্য ফসলের চেয়ে ধান চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে এবার ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
