নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে চাল ব্যবসায়ীর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকালে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের চাল ব্যবসায়ী মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ঐ চাল জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি করে ঐ ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
