অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) হত্যার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মহিউদ্দিন জুয়েল। সে ঝালকাঠির ব্যাসাইন খান গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে। শুক্রবার পুলিশ গ্রেফতারকৃত জুয়েলকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামি গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
