ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা রাখা হয়েছে শুধু পথচারীদের জন্য। জরাজীর্ণ সেতুটি পড়তে পারে ধসে। তাই নিচ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড থাকলেও তা মানছে না কেউ। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আমিনবাজারের তুরাগ নদের কালী ব্রিজ থেকে তোলা —ইত্তেফাক