বিটলসের গান ফেদেরারের কণ্ঠে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

২০টি গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার দর্শককে কম মুগ্ধ করেননি। টেনিস কোটে একের পর এক সাফল্য দিয়ে মুগ্ধ করেছেন মানুষকে। এবার অন্য এক রূপে এই সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা এবার গান করতে যাচ্ছেন। তাও আবার যেনতেন গান নয়; বিটলসের বিখ্যাত ‘উইথ আ লিটল হেল্প’ শীর্ষক গানটি রেকর্ডিং করতে যাচ্ছেন ফেদেরার। এই কাজটি তিনি করছেন একটা বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে। সুইস টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান সানরাইজের প্রচারণার জন্য এই গানটি করবেন টেনিস তারকা। গান অবশ্য ফেদেরারের জন্য প্রথম নয়। ২০১৭ সালেও একটি গান রেকর্ডিং করেছিলেন তিনি।