স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলানকে ঢাকায় আসতে বলেছে বিসিবি। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা দুই জন শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। কিউই দুই কোচকেই ঢাকায় আসতে বলা হয়েছে। ঢাকা থেকেই পরে তারা শ্রীলঙ্কা যাবেন টাইগারদের সঙ্গে।
গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকায় আমরা ভেট্টোরি ও ম্যাকমিলানকে শুরুতে ঢাকায় আসতে বলেছি এবং তারপর দলের সঙ্গে যেতে (শ্রীলঙ্কা) বলেছি।’
