আল্লামা আহমদ শফীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২২

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  

শুক্রবার এক শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাওলানা শাহ আহমদ শফী। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।

ইত্তেফাক/কেকে