অ্যাসাঞ্জকে ক্ষমা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার লন্ডনের একটি আদালতে অ্যাসাঞ্জের আইনজীবী এই তথ্য জানিয়েছেন। তিনি আদালতকে লিখিত বক্তব্যে জানান, ২০১৭ সালে অ্যাসাঞ্জকে ক্ষমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিনিময়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ই-মেইল হ্যাক করার উত্স সম্পর্কে জানতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আইনজীবী জেনিফার রবিনসন বলেন, তার সঙ্গে বৈঠকও করেছিলেন ট্রাম্পের ঘনিষ্ট রিপাবলিকান কংগ্রেসম্যান ডানা রোহরাবাচের ও চার্লস জনসন। তারা বলেছিলেন, অ্যাসাঞ্জ ই-মেইল হ্যাকের উত্স জানালে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু পরে সেটি আর মেনে নেওয়া হয়নি। -আলজাজিরা