এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭

মো. নাজমুল হাসান শিকদার শাহারিয়ার

চট্টগ্রাম কলেজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:

 

আমার শিক্ষায় ইন্টারনেট

 

১২। সার্চইঞ্জিন ব্যবহার করতে হলে কোন ভাষার দক্ষতা থাকা প্রয়োজন?

উত্তর: ইংরেজি ভাষা।

১৩। ই-বুককে কতভাগে ভাগ করা যায়?

উত্তর: ৫ ভাগে।

১৪। PDF-এর পূর্ণরূপ কি?

উত্তর: PDF-এর পূর্ণরূপ হলো Portable Document Format.

১৫। ই-পাব ( EPUB) ফরম্যাটে প্রকাশের সুবিধা লিখ।

উত্তর: ই-পাব (EPUB) ফরম্যাটে প্রকাশিত ই-বুকে বইয়ের কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা,শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে।

১৬। ই-বুক অ্যাপস সম্পর্কে লিখ।

উত্তর: ই-বুকের অ্যাপস। এক্ষেত্রে ই-বুকটি নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতো ই-বুকও কপি রাইটের আওতায় প্রকাশিত হয়ে থাকে।

১৭। চৌকস ই-বুক সম্পর্কে লিখ।

উত্তর: চৌকস ই-বুকের কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এতে কুইজ থাকে। কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তা-ও ই-বুক থেকে জানা যায়।

১৮। চৌকস ই-বুকে কয় মাত্রিক ছবি থাকে?

উত্তর:চৌকস ই-বুকে ত্রিমাত্রিক ছবিযুক্ত থাকে।

১৯। গুগল কী?

উত্তর: ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করে নিতে হলে দক্ষ সার্চ ইঞ্জিনের প্রয়োজন। গুগল এমনি একটি সার্চ ইঞ্জিন।

২০। তথ্য-প্রযুক্তির প্রধান উপকরণটি কী?

উত্তর: তথ্য-প্রযুক্তির প্রধান উপকরণটি হচ্ছে কম্পিউটার।

২১। প্রযুক্তি ফলে সৃষ্ট ক্যারিয়ারগুলোর নাম লিখ।

উত্তর:কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশনসিস্টেম ডিজাইন,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,রোবটিক ইঞ্জিনিয়ারিং,মোবাইল কমিউনিকেশন,ডাটা কমিউনিকেশন ইত্যাদি।

২২। স্মার্টফোনের অ্যাপস কিসের মাধ্যমে করা হয়?

উত্তর: স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস প্রোগ্রামিংয়ের মাধ্যমেই করা।

২৩। ফ্রিল্যান্সিং- একটি প্রধান বৈশিষ্ট্য লিখ।

উত্তর:বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশের ভালো প্রোগ্রামারদের জন্য দেশে বসেই গুগল, মাইক্রোসফট,ইন্টেল এবং ফেসবুক কোম্পানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এতে জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। এ কাজে মো.নাজমুলকে সহায়তা করেছেন কান্তা মন্ডল শিক্ষার্থী-উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।