আজ কি হবে উইচ্যাটের?

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০১

মোজাহেদুল ইসলাম

 

সকলের নজর এ সম্পাতে টিকটকের দিকে কারণ,  ট্রাম্প প্রশাসন এটিকে অ্যাপ স্টোর থেকে ব্লক করে দিয়েছে। এ তালিকায় আরও একটি চীনা মালিকানাধীন অ্যাপ্লিকেশন রয়েছে যেটি এমন ক্ষতির সম্মুখিন হতে পারে।

চীনের টেনসেন্টের মালিকানাধীন উইচ্যাট রবিবার (আজ) মধ্যরাতের পর থেকে মার্কিন অ্যাপ স্টোরে আর পাওয়া যাবে না। এর মানে হলো-  টিকটকের মতো এটিও আর ডাউনলোড করা যাবে না। যারা ইতোমধ্যে ব্যবহার করছে তারা আপাতত ব্যবহার করতে পারবে তবে নতুন করে আর ডাউনলোড দিতে পারবে না।  মার্কিন বাণিজ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আজ থেকে ইন্টারনেটে উইচ্যাটের হোস্টিং পরিসেবা নিষিদ্ধ করা হবে।

অন্যদিকে, বর্তমান টিককট ব্যবহারকারীরা অ্যাপটি ব্যাপারের সুযোগ পাবেন ১২ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনো সিকিউরিটি আপডেট পাবেন না ব্যবহারকারীরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য ওরাকলকে বেছে নেয় টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। ওরাকলকে টেকনোলজি পার্টনার বানানোর প্রস্তাব এখন হোয়াইট হাউজকে পাঠাবে তারা। এই প্রস্তাবের আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসা বাইটড্যানে্সর কাছেই থাকবে তবে অ্যাপটির ডেটা ম্যানেজমেন্টের ক্ষমতা থাকবে ওরাকলের হাতে। এছাড়া, বাইটড্যানে্সর হেডকোয়ার্টার চীনের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিতে পারে বাইটড্যান্স।

গত জুলাইয়ে, ব্যবহারকারীদের ডেটা চুরির অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নির্বহী আদেশে বলা হয়েছে, শর্টফর্ম ভিডিও অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটি মার্কিন বাণিজ্যকে সম্পূর্ণ প্রভাবিত করছে।  

টেনসেন্ট বলছে, তারা মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণাকে পর্যবেক্ষণ করছে।  সম্প্রতি এ বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তার বেশ কয়েকবার যোগাযোগ করেছে।

উইচ্যাটের একজন মুখপাত্র বলেন, উইচ্যাট চীনা ভূখন্ডের বাইরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা ও গোপনীয়তার বিষয়ে সর্বোচ্চ মানকে গুরুত্ব দিয়ে এসেছে। সম্প্রতি ঘোষিত নিষেধাজ্ঞা দূর্ভাগ্যজনক তবে আমরা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য মার্কিন সরকাররে সঙ্গে  ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। উইচ্যাট যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের লোকেরা চীনে বসবাসকারী তাদের সজনদের সঙ্গে যোগাযোগের জন্য এ মাধ্যমটি বেশি ব্যবহার করে থাকে। আগের প্রজন্মের জন্য এ অ্যাপটি বেশি জনপ্রিয় কারণ, যারা কয়েক দশক আগে চীন ছেড়ে চলে গিয়েছেন এবং তারা চীনের সঙ্গে সংযুক্ত থাকতে চান। করোনা মহামারীর সময়ে চীন ভ্রমণ বেশি জটিল, ব্যয়বহুল এবং কোয়ারান্টিনে থেকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় ঠিক তখন উইচ্যাটকে আরও প্রয়োজনীয় করে তোলে।

২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে উইচ্যাট ডাউনলোড হয়েছে ২২ মিলিয়ন বার। গবেষণা সংস্থা সেন্সর টাওয়ারের মতে, সে সময়ে অ্যাপটি মোট ডাউনলোড হওয়ার ৭ শতাংশ ছিল চীনের বাইরে। সংস্থাটি বলছে, এ বছর যুক্তরাষ্ট্রে উইচ্যাট ডাউনলোড হয়েছে ১.১ মিলিয়ন বার।

 সূত্র :সিএনএন