বর্তমানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নতুন করে অসংখ্য নারীরা আসছেন এবং এই খাতে তাদের অবস্থান ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে।অনেকেই আবার হচ্ছেন উদ্যোক্তা। তাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্ক্য) বিপিও খাতের উন্নয়ন এবং সম্প্রসারনের উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। এর সুবাদে সম্প্রতি বিপিও শিল্পের সফল নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করে । অনলাইন সেমিনার ‘উইমেন ইন বিপিও’ শীর্ষক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ভেনিসা রড্রিক্স, উপসচিব, উপ-পরিচালক, ডিপার্টমেন্ট অব আইসিটি; ড. তানজিবা রহমান,ব্যবস্থাপনা পরিচালক,বিডি৪টেক এবং সায়মা শওকত,ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লি.।
