গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (মঙ্গলবার) বাংলাদেশের বাজারে মি নোট সিরিজের কোয়াড ক্যামেরার ‘মি নোট ১০ লাইট’ স্মার্টফোন উন্মোচন করেছে। এছাড়াও ব্র্যান্ডটি গ্রাহকদের আরও সহজে বিক্রয়োত্তর সেবা প্রদানে নতুন ছয়টি সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছে।
মি নোট ১০ লাইট শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে ৬.৪৭ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপেস্ন এবং পেছনের থ্রিডি কার্ভড গস্নাস। ডিসপেস্নটির ৯১.৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, যার রেজুলেশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিভাইসটির সুরক্ষায় এর সামনে এবং পিছনে উভয় দিকেই কর্নিং গরিলা গস্নাস ৫ ব্যবহার করা হয়েছে।
মি নোট ১০ লাইট ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী বহুমুখী ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যা শীর্ষ ক্যামেরা নির্মাতা সনির আইএমএক্স৬৮৬ সেন্সর। এর প্রধান ক্যামেরা ৬৪ মেগোপিক্সেলের ডেফথ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়ান্টের মি নোট ১০ লাইট পাওয়া ৩৯,৯৯৯ টাকা। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে দেশব্যাপী অথোরাইজড মি স্টোর, অনলাইন পার্টনার চ্যানেল এবং রিটেইল পার্টনার স্টোর থেকে ফোনটি কেনা যাবে।
