ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে মেডিটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩

স্বাস্থ্য পরামর্শ পেতে বিভিন্ন ধরনের জটিলতার মুখে পড়তে হয়- এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। করোনার সময় যা আরও বেড়েছে। অবশ্য ব্যক্তি উদ্যোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এসব জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে মেডিটক ডিজিটাল একটি। মেডিটক বিনামূল্যে মানুষকে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। ফলে ঘরে বসেই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ে সঠিক পরামর্শ পাচ্ছে অনেক মানুষ। মেডিটক ডিজিটালের উদ্যোক্তাদের দাবি, স্বাস্থ্যসেবা জগতে এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের প্রতিষ্ঠান। মেডিটক ডিজিটালের যাত্রা শুরু ২০১৯ সালের এপ্রিলে। ফেসবুক পেজ https://www.facebook .com/MediTalkDigital -এর মাধ্যমে আরও বিস্তারিত জানা যাবে।