ক্যাপসন নিউজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫

করোনাভাইরাসের সংক্রমণ নির্ণয়ে নতুন একটি র্যাপিড টেস্ট কিট আবিষড়ার করেছে ডিএনএ নাজ নামে একটি কোম্পানি।

তাদের দাবি, কিটটি কোনো বিশেষায়িত মেডিক্যাল ফ্যাসিলিটি ও বিশেষজ্ঞের উপস্থিতি ছাড়া ব্যবহার করা যাবে এবং এটি ৯০ মিনিটের মধ্যে ফল দিতে সক্ষম। কিটটি ইতিমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস- এনএইচএসের আটটি হাসপাতালের ব্যবহূত হচ্ছে।আকারে একটি বক্সের আয়তনের সমান এই ডিভাইসটি। ডিভাইসের সোয়াব কার্টিজটি ডিষ্পোজেবল অর্থাত্ প্রতিবার নতুন কার্টিজ ব্যবহার করে টেস্ট পরিচালনা করা যাবে। একটি ডিভাইস ব্যবহার করে দিনে ১৬টি টেস্ট করা সম্ভব। ডিভাইসটি পরীক্ষা করে ভালো ফলাফল পেয়েছেন ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষকরা। ৩৮৬ জনের উপর চালানো পরীক্ষা যায় যায় ৯৪ শতাংশ সময়ে ডিভাইসটি সঠিকভাবে করোনার সংক্রমণ নির্ণয় করতে সক্ষম।