হামেসের প্রথম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে যোগ দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন হামেস রদ্রিগেজ। পরে আরো একটি গোলে যোগানও ছিল তার। কলম্বিয়ান এই মিডফিল্ডারের নৈপুণ্যের সঙ্গে ডমিনিক ক্যালভার্ট লিউইনের হ্যাটট্রিকে ভর করে ৫-২ গোলের বড় জয় পেয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির এভারটন। অথচ শুরুতে এগিয়ে গিয়েছিল সফরকারী ওয়েস্ট ব্রমউইচই। ১০ মিনিটে গ্র্যাডি দিয়াঙ্গানার গোলের জবাব ৩১ মিনিটে দেয় এভারটন, লিউইনের গোলে। ৪৫ মিনিটে হামেস এগিয়ে দেন স্বাগতিকদের। বিরতির পর কস্তা পেরেইরার গোলে ওয়েস্ট ব্রম সমতা ফেরালেও এরপর ক্যালভার্ট লুইনের হ্যাটট্রিক আর মাইকেল কিনের লক্ষ্যভেদে বড় জয় পায় অ্যানচেলত্তির শিষ্যরা।