জাতীয় দলের স্কিল ক্যাম্পে ২৭ ক্রিকেটার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্কিল ক্যাম্প শুরু হচ্ছে আজ। সাতদিনের এই ক্যাম্প শেষ হবে ২৬ সেপ্টেম্বর। বায়ো সিকিউরড বাবল তথা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। আজ সকাল সাড়ে ১১টায় হোটেল সোনারগাঁতে উঠবেন ক্রিকেটাররা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। ২১ ও ২৫ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য দুই বার নমুনা দিবেন মুমিনুলরা।

স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার হলেন—মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।