এক সপ্তাহও হয়নি তিনি ইউএস ওপেন জিতেছেন টানা দ্বিতীয়বারের মতো। এই সময়েই দুঃসংবাদ দিলেন জাপানের নাওমি ওসাকা। বলে দিলেন, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্যারিসে অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেনে তিনি অংশগ্রহণ করছেন না। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। ইন্সটাগ্রামে এ টেনিস তারকা লিখেছেন, ‘আমি এই বছরের ফ্রেঞ্চ ওপেনে দুর্ভাগ্যজনকভাবে অংশ নিতে পারব না। আমি এখনো হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে পারিনি। আর দুটো টুর্নামেন্টের মধ্যে বিরতি এত কম যে, আমি পুরোপুরি বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারব না।’
