এই সময়ের ছড়া
সাজ্জাদ হোসেন
মাইরা ফালান, মাইরা ফালান,
কুত্তাগুলান মাইরা ফালান।
মাইরা ফালান, মাইরা ফালান,
ঠ্যাং গুইনা মাইরা ফালান।
দুই ঠ্যাং না চাইর ঠ্যাং—
ভালা কইরা বুইঝা লন।
জাদুর আয়না কিন্যা লন।
আসল কুত্তা চিন্যা লন।
মাইরা ফালান, মাইরা ফালান,
কুত্তার গোষ্ঠী মাইরা ফালান।
সুসভ্য নগরে, অসভ্য কুত্তা—
এক্কেবারে বেমানান,
বেমানান, বেমানান।
এই শালারা সবই চায়,
হারাম-হালাল সবই খায়।
এই শালাদের শরম নাই,
খালি বলে, ‘আরো চাই’।
মাইরা ফালান, মাইরা ফালান।
কুত্তার গোষ্ঠী মাইরা ফালান।
দুই ঠ্যাং না চাইর ঠ্যাং,
ভালা কইরা বুইঝা লন।
জাদুর আয়না কিন্যা লন।
আসল কুত্তা চিন্যা লন।
লইয়া যান ভাই লইয়া যান,
জাদুর আয়না লইয়া যান।
দশ ট্যাকাতে লইয়া যান,
জাদুর আয়না লইয়া যান।
মাইরা ফালান, মাইরা ফালান,
কুত্তাগুলান মাইরা ফালান।
আছেন কোনো দাদামশাই,
আছেন কোনো ভাই?
আয়না ছাড়া কুত্তা মাইরা
কোনো লাভ নাই।
