পুন: নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক ছাগলধরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর: রামচন্দ্রপুর, উপজেলা: সারিয়াকান্দি, জেলা: বগুড়া। নবসৃষ্টপদে ০১ জন অফিস সহকারী (কাম-কম্পিউটার), ০১ জন নিরাপত্তাকর্মী, ০১ জন আয়া নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা, বগুড়া হিসাব নং-০০২০৫২০৮৬ এর অনুকূলে ১০০০/- টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নঠিকানা বরাবরে আবেদন পৌঁছাতে হবে। পূর্বে আবেনকৃত প্রার্থীর পুনরায় আবেদনের প্রয়োজন নেই। —সুপার সিকে-১২২৪
নিয়োগ বিজ্ঞপ্তি: পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ডাকঘর ও উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধার জন্য সর্বশেষ সরকারী বিধি ২০১৮ অনুযায়ী শূন্য পদে ০১ (এক) জন অফিস কাম-হিসাব সহকারী (ব্যবসায় শিক্ষা) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সঞ্চয়ী হিসাব নং-০০১০১৭৭৪২ সোনালী ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। স্বাক্ষর অস্পষ্ট, অধ্যক্ষ সিকে-১২২২
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক চিতোষী ডিগ্রি কলেজ, চিতোষী, শাহ্রাস্তি, চাঁদপুর এ শূন্য পদে একজন অধ্যক্ষ ও একজন উপাধ্যক্ষ আবশ্যক। আবেদনকারীর শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/১০/২০২০ইং তারিখের মধ্যে তিন কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর সরাসরি/রেজিঃ ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হইল। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই। মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সভাপতি, পরিচালনা পর্ষদ। E-mail: [email protected] সিএম-৫৪৬
