বাড়িভাড়া পরিশোধের রসিদ পাই না

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

আমি একজন ভাড়াটিয়া। ভাড়া বাড়িতে বসবাস করে প্রতিমাসে বাড়িভাড়া পরিশোধ করি। কিন্তু বাড়ির মালিকের কাছ থেকে এসংক্রান্ত কোনো রশিদ পাই না। রশিদ চাইলে বাড়ির মালিক অসন্তুষ্ট হন। রশিদ দিলে প্রকৃত ভাড়াপ্রাপ্তির টাকা আয়কর বিবরণীতে দেখাতে হবে। আর প্রকৃত আয়ের অঙ্ক আয়কর বিবরণীতে না দেখালে মামলা-মোকদ্দমার ভয় আছে বলে জানান বাড়িঅলা। তাহলে বাড়িভাড়া বাবদ প্রকৃত আয় আয়কর রিটার্নে না দেখিয়ে বা আয়কর রিটার্ন দাখিল না করে, ট্যাক্স না দিয়ে ফাঁকি দিচ্ছেন তিনি। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মোতাহার হোসেন

৮৬ উত্তর গোড়ান, ঢাকা ১২১৯